সোনাকান্দা দরবার শরীফে বার্ষিক ইছালে ছওয়াবের মাহফিল অনুষ্ঠিত হবে ২২–২৩ জানুয়ারি
সোনাকান্দা দরবার শরীফে বার্ষিক ইছালে ছওয়াবের মাহফিল অনুষ্ঠিত হবে ২২–২৩ জানুয়ারি
স্টাফ রিপোর্টার | সোনাকান্দা
সোনাকান্দা দরবার শরীফে প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করা হয়েছে বার্ষিক ইছালে ছওয়াবের মাহফিল। আগামী ২২ ও ২৩ জানুয়ারি দুই দিনব্যাপী এই মাহফিল অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট বাংলা তারিখ অনুযায়ী যা ০৮ ও ০৯ মাস ১৪৩২, রোজ বৃহস্পতিবার ও শুক্রবার।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ইনশাআল্লাহ রমজান উপলক্ষে ২৬ সালের পরিবর্তিত তারিখ অনুযায়ী এই মাহফিলের আয়োজন করা হচ্ছে। মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরাম, আলেম-উলামা, পীর-মাশায়েখ ও ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে কোরআন তেলাওয়াত, মিলাদ, দোয়া মাহফিল ও গুরুত্বপূর্ণ ধর্মীয় বয়ান অনুষ্ঠিত হবে।
বার্ষিক এই মাহফিলকে কেন্দ্র করে দরবার প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগত মুসল্লিদের নিরাপত্তা, বসার ব্যবস্থা ও সার্বিক সহযোগিতার জন্য স্বেচ্ছাসেবক দল নিয়োজিত থাকবে বলে জানানো হয়েছে।
আয়োজকরা আরও জানান, এই মাহফিলের মূল উদ্দেশ্য হলো মরহুম বুজুর্গানেদ্বীন ও পূর্বসূরি আওলিয়ায়ে কেরামের রূহের মাগফিরাত কামনা এবং মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণের জন্য সম্মিলিত দোয়া করা।
এ উপলক্ষে আয়োজক কমিটি দেশবাসীসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের মাহফিলে উপস্থিত থেকে দোয়া ও বরকত হাসিল করার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন।
আলহাজ্ব আল্লামা মাহমুদুর রহমান পীর সাহেব সোনকান্দা দারুল হুদা দরবার শরীফ
মুরাদনগর কুমিল্লা।
ডেস্ক রিপোর্ট
ক্বারী মাওলানা মোঃ আল আমিন মিয়া
সাবেক ছাত্র সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ।
মাহফিল আসার যাতায়াত ঠিকানা
ঢাকা বা পৃথিবীর যেকোন প্রান্ত থেকে কুমিল্লা ক্যান্টনমেন্ট বাস CNG হয়ে মেটাংগর হয়ে ৬/৭ কিলোমিটার পশ্চিমে সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ। প্রয়োজনে আপনাদের খেদমতে
মোবাইল ০১৭৭৯৫১৪৬৪৬
